সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে জগৎ মোহন দাশ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিনাউড়া-হলদিপুর ইউনিয়নের দাশ নোয়াগাও গ্রামের কবিন্দ্র কুমার দাশ ও জগৎ মোহন দাশ পক্ষদ্বয়ের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জগন্নাথপুর থানার এসআই (সাব-ইন্সপেক্টর) রতন দেবনাথ জানান, মেয়ে সংক্রান্ত একটি বিষয় নিয়ে গ্রাম্য সালিশ শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষীয় লোকজনের হাতে দেশিয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জগৎ মোহন দাশের মৃত্যু হয়।

কেএইচ