পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে আল-আমিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লাতাচাপলী ইউনিয়নে তাহেরপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কুয়াকাটা খানাবাদ কলেজের অফিস সহকারী মো. শহিদুল ইসলাম সরদার জানিয়েছেন, আল-আমিন তার এক ভাগ্নেকে নিয়ে মৎস্য বন্দর আলীপুর থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।
বাড়ির সামনে রাস্তায় বজ্রপাতের শিকার হয়ে ঢলে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে। নিহত আল-আমিনের অপেক্ষাকৃত দূরে থাকা ভাগ্নের কোন ক্ষতি হয়নি।
আল-আমিনের বাবার নাম আফজাল খান। পেশায় রাজমিস্ত্রী আল-আমিন এক সন্তানের জনক। এ ঘটনায় তাহেরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এআর





