রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দু'জন আহত হয়েছেন।
আহতরা হলেন- আমিনুল ইসলাম (২৫) ও মো. খোকন (৩৩)।
বুধবার সকালে এ ঘটনা দু'টি ঘটে। এ ঘটনার পর আহতেরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে চিকিৎসা নেন।
যাত্রাবাড়ীর সুধিখালপাড় এলাকা দিয়ে সকাল সাড়ে ৫টার দিকে যাওয়ার সময় ছিনতাইকারীরা আমিনুল ইসলামের পথ রোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চায়। এ সময় আমিনুল বাধা দিলে ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ আমিনুলের। এ ঘটনার পর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে চিকিৎসা নেন।
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালের রেললাইন সংলগ্ন এলাকা দিয়ে সকালে যাওয়ার সময় খোকনের পথ রোধ করে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের বাধা দিলে তার পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ও ৩ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন খোকন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
কেএইচ





