শুক্রবার (২২ জুন ২০১৮) আনুমানিক বেলা ২ টায় হঠাৎ করেই সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে সম্পূর্ণ বাড়ির আসবাবপত্র, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, গহনা, টাকা-পয়সা, কাপড়, মূল্যবান কাগজপত্র, আবু জাফরের সারা জীবনের উপার্জনের প্রায় তিন লক্ষাধিক নগদ টাকা সহ মোট প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই উপস্থিত হন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আজিজুর রহমান, ফাঁপোর ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ মহররম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, এসইও মোঃ মেহেদী হাসান, এসআই আব্দুল হান্নান ও পারভেজ।

আবু জাফর এর পোড়া বাড়ী পরিদর্শন করে সমবেদনা জ্ঞাপন এবং নগদ দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়।

এম আই মিরাজ/এসএম