নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগে নবীনবরণ এবং অনার্স শেষ বর্ষের (চতুর্থ বর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। পরে কলেজের মাল্টিপারপাস হলরুমে বাংলা বিভাগের প্রধান বিকাশ রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শফিকুর রহমান সিকদার, বাংলা বিভাগের শিক্ষক তাজউদ্দিন শাওন, শামীম আরা প্রমুখ।

এ ছাড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ