একদিন বন্ধের পর পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকগুলোর বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
বাংলাদেশের হিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম (শাহিন) জানান, মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেদিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য এবং বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।
বুধবার সকালে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবে শুরু হয়। হিলি শুল্কষ্টেশনের সকল বিভাগ চালু হয়েছে। ভারত থেকে আমদানিকৃত পণ্যের পরীক্ষন ও শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
অপরদিকে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক হতে পণ্য খালাস ও বাংলাদেশি ট্রাকে পণ্যভর্তি এবং পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।
ইআর





