লাকড়িবোঝাই একটি ট্রাক্টর খাদে পড়ে মো. মিরাজ (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সে কমলনগর উপজেলা মোসলেহ উদ্দিনের ছেলে।

রোববার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহাকান্দি ইউনিয়নের জকসিন-ভবেরহাট সড়কের কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কমলনগর থেকে লাকড়িবোঝাই একটি ট্রাক্টর ইটভাটায় যাওয়ার সময় লাহারকান্দির কুতুবপুরে জকসিন ভরেরহাট সড়কের পাশের খালে পড়ে যায়।

এ সময় ট্রাকে থাকা শ্রমিক মিরাজ লকড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার।

এআর