করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১০জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৫২ জন।
একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮ হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।
বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৬২৭টি ল্যাবে ৪৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৪৯০টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ।
২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৬১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ২১০ জনের মধ্যে পুরুষ ১৩১ জন ও নারী ৭৯ জন। এখন পর্যন্ত মোট পুরুষ মৃত্যুবরণ করেছে ১১ হাজার ৯১৩ জন ও নারী ৫ হাজার ১৩৯ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৯জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫২জন ও ষাটোর্ধ্ব ১০৭জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন। এছাড়া সরকারি হাসপাতালে ১৫৭ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন ও বাসায় ১৩ জন মারা গেছেন।
এমবি





