অপরাধ নিয়ন্ত্রণে দেবিদ্বার থানা পুলিশ সোচ্চার। সম্প্রতি দেবিদ্বার থানা পুলিশের বিভিন্ন সময়ের অভিযানে মাদক, সন্ত্রাস, ডাকাতসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে একাধিক মামলার আসামী গ্রেফতার করে ।
উল্লেখ্য যে, মঙ্গলবার রাত ৯টায় মাদকসেবন ও বহনের দায়ে এক মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান দেবিদ্বার উপজেলার পোনরা ও ধামতী রাস্তার সংযোগস্থল মাশিকাড়া পাকা রাস্তার উপর থেকে দশ পুরিয়া গাঁজাসহ উপজেলার আবুল কালাম আজাদ'র ছেলে মো: খলিলুর রহমান (২৮) কে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ওই আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, অপরাধ সর্গরাজ্যে বসবাসকারীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া সম্ভব। এ বিষিয়ে দেবিদ্বার থানা পুলিশ সবসময়ই সোচ্চার রয়েছে ।
এসএ/টাইম-সূত্র- দেবিদ্বার থানা





