ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলপাই নামক এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিতে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বিকালে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী বাস আর একটি বাসের ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। তবে তিনি হতাহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি। আহতরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছেন বলে জানান এসআই শাহ আলম।

কেএইচ