ঝিনাইদহের ছয় উপজেলায় সোমবার রাতভর অভিযান চালিয়ে চুরি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলার ১৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত রিপন হোসেন জানান, বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে পুলিশ জেলার ছয়টি উপজেলায় অভিযান চালায়।

সে সময় সদর উপজেলা থেকে ছয়জন, শৈলকুপা থেকে চার, হরিণাকুন্ডু থেকে দুই, কালীগঞ্জ থেকে দুই, কোটচাঁদপুর থেকে একজন ও মহেশপুর থেকে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এআর