ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাসী গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।বুধবার  রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

জানাগেছে, ১০/১২ জনের একদল ডাকাত ওই গ্রামের মো. মহেন মাতুব্বরের বাড়িতে দুইটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ কয়েক হাজার টাকার মালামাল লুটে নেয়।

মহেন মাতুব্বরের ছেলে মো. হাফিজ জানায়, ডাকাতরা বাড়ির চার নারীসহ ছয়জনকে মারপিট করেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, খবর পেয়েই ঘটনা তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এএইচ