নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে স্ত্রী তানজিলা বেগমের (৩২) ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নড়াগাতি থানার মাউলী গ্রামে তানজিলার স্বামী মনিরুজ্জামান তানজিলার ওপর এসিড নিক্ষেপ করেন।

দাম্পত্য কলহের কারণে নড়াগাতির থানার কাঠদুরা গ্রামের মনিরুজ্জামান মোল্লার স্ত্রী তানজিলা বাবার বাড়ি মাউলী গ্রামে অবস্থান করছিলেন।

শুক্রবার সন্ধ্যায় বাবার বাড়ির পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন তানজিলা। এ সময় স্বামী মনিরুজ্জামানসহ তিন মোটরসাইকেল আরোহী তানজিলার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

তানজিলার পিঠসহ শরীরের বাম পাশ পুড়ে গেছে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতির থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এসিড বা কোনো দাহ্য পদার্থে তানজিলার শরীর পুড়ে গেছে। এ ঘটনায় তানজিলার স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

হুমায়ুন/জেড