শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪৮ গ্রাম স্বর্ণসহ আসলাম ওমর বেলিম (৪৫) নামে এক কেবিন ক্রুকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানান, শনিবার ভোর সাড়ে ৫টায় কুয়েত থেকে আসা কেইউ ২৮৩ ফ্লাইটের একটি বিমানে কেবিন ক্রু হিসেবে আসেন আসলাম ওমর বেলিম। তার শরীর তল্লশি করে চারটি স্বর্ণের বার (প্রতি বারে ১০ তোলা) ও ৮২ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা। তার পাসপোর্ট নম্বর এএ০৭৮৮০৬৭ এবং ক্র নম্বর ২৫০৭৮। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তারা।
কেএইচ





