দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় আবু বক্কর (৪৫) নামে এক ভ্যান চালক নিহত ও ৩ আরোহী আহত হয়েছে।

সোমবার ভোর ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা-সড়কের ঘোড়াঘাট রানীগঞ্জ কুশিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, ঘোড়াঘাটের সিংড়া গ্রামে একটি ওরশ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক মারা যায়।

নিহত আবু বক্করের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার শালমারা গ্রামে।

আহতদেরকে প্রথমে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।

এআর