বিএনপি য্গ্মু মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সকল নেতাকর্মীদের সন্ধান ও নিঃশর্ত মুক্তির দাবীতে নোয়াখালীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রোববার দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী জেলা বার সমিতির প্রাঙ্গনের সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আবদুর রহমান।
কর্মসূচি পরিচালনা করেন, এডভোকেট রবিউল হাসান পলাশ। অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক বারের সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, সাবেক সভাপতি বিইউএম কামরুল ইসলাম, বারের সাধারণ সম্পাদক এডভোকেট সাহাদাত হোসেন, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট তাফসীর হোসেন, এডভোকেট বরকত উল্যা রাশেদ,এড. কাজী জাহাঙ্গীর, সোসাল জাস্টিস এন্ড হিউম্যান রাইটস এর এডভোকেট আবদুল মান্নান, এডভোকেট মোরশেদ আলম নিপু, এডভোকেট আবদুস শহীদ দিদার, জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের এডভোকেট এবিএম মাজেদ উদ্দিন, এডভোকেট সারোয়ার উদ্দিন দিদার প্রমূখ।
মানববন্ধনে প্রায় ২শতাধিক আইনজীবি অংশগ্রহন করেছেন।
এমকে





