ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠালগ্রামে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবুল হাসেম (৫৫), তার ছেলে জহিরুল (২৫) ও ভাতিজা আজিবুল (২৬)।

জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় আবুল হাসেম ও জহিরুল ঘটনাস্থলেই নিহত হন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।

এমআর