ব্রাহ্মণবাড়িয়ায় ছালেহ আহমেদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার উড়শীউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের কুতুবুর রহমান মাস্টারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, উড়শীউড়া কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের সিটকভারের ভেতর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ছালেহ আহমেদের দেহ তল্লাশি করে আরও ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ।
এমএম





