মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আজও (বুধবার) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবন্থান নিয়েছে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব সড়কে অবস্থান নেয় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। একইসঙ্গে জনমত গঠনের লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করছে তারা।
এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিভাবকরাও। প্রায় অর্ধ শতাধিক অভিভাবক এখানে উপস্থিত রয়েছেন।
আন্দোলন প্রসঙ্গে অভিভাবক নিশাত ফারজানা বলেন, আমার মেয়ে পড়ালেখা করেছে, অনেক পরিশ্রম করেছে। সে ১৬৮ স্কোর পেয়েও ভর্তি পরীক্ষায় সিরিয়ালে অনেক পেছনে আছে। অথচ গতবার ১৫৭ স্কোরেও অধিকাংশ শিক্ষার্থী মেডিকেলে ভর্তি হতে পেরেছে।
প্রসঙ্গত, শুক্রবার সারাদেশে একযোগে ২৩টি কেন্দ্রে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮৪ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। তবে পরীক্ষা চলাকালেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে র্যাব। এর আগে একই ঘটনায় বুধবার রাজধানীর মহাখালী থেকে চিকিৎসকসহ চারজনকে আটক করেছিল র্যাব।
এআই





