সাতক্ষীরার আলীপুর গ্রামে ট্রাকচাপায় মাসুম বিল্লাহ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভোমরা-আলীপুর সড়কের আলীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাসুম বিল্লাহ ওই গ্রামের জাবের আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকচালক রায়হানকে (২৫) আটকের পর পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানান, মাসুম বিল্লাহ তার মায়ের সঙ্গে বাড়ির সামনে রাস্তায় বিচালি শুকাতে দিচ্ছিল। এক পর্যায়ে তার মা বাড়ির ভিতর বিচালি আনতে গেলে ভোমরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক মাসুম বিল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, ঘটনাস্থল থেকে ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।
এমই





