রাজধানীর বারিধারায় অজ্ঞাতপরিচয় এক যুবককে (২৫) কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিনগত রাত দেড়টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনের জগন্নাথপুর সড়কে তাকে কুপিয়ে জখম করা হয়।

রাত দুইটার সময়ও আহত যুবকটির দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। যুবকের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউছুফ জানান, চার থেকে পাঁচ জন দুর্বৃত্ত যুবকটিকে রাস্তায় এলোপাথাড়ি পিটাতে ও কোপাতে থাকে। এ সময় যুবকটি চিৎকার করতে থাকলেও কেউ এগিয়ে আসেনি। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে চলে যায়।

এ বিষয়ে জানতে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফোনে কল করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি। তবে ভাটাররা থানার ওয়্যারলেস অপারেটর কাউসার জানান, অনেকেই ফোন দিয়ে ঘটনাটি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই