অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত এক বছরে নিজ প্রতিষ্ঠানের সাত কর্মকর্তা-কর্মচারিকে বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
শুধু বরখাস্ত নয় অন্য অপরাধীদের মতো দুদকের দুর্নীতিবাজদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে কারো সঙ্গে যেন অবিচার না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান।
দুর্নীতি দমনের দায়িত্ব নিয়ে নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে দুদক কর্মকর্তা ও কর্মচারিদের কেউ কেউ। ঘুষ নিয়ে দুর্নীতিবাজদের ছেড়ে দেয়া অর্থের বিনিময়ে মামলার আলামত গায়েব ও অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত এক বছরে বরখাস্ত হয়েছে সাত জন।
প্রতিষ্ঠানের ভেতরের দুর্নীতি ঠেকাতে তাই অভ্যন্তরীণ পর্যবেক্ষক দল করেছে দুদক। যারা প্রতিনিয়ত নজর রাখছে নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের ওপর।
শুধু বরখাস্ত না করে অভিযুক্ত দুদক কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করে টিআইবি।
দুর্নীতি দমন করতে গিয়ে অনেক সময় দুদক কর্মকর্তারা প্রভাবশালীদের রোষানলে পড়ে। তাই দুদকের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আগে ভালোভাবে যাচাই করে নেয়ার পরামর্শ দুদকের সাবেক এই চেয়ারম্যানের।
জেড





