কুড়িগ্রামের রৌমারী উপজেলার পাখিউড়া গ্রামে পাওনা টাকা নিয়ে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে হাবিবুর রহমান (৪১) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে রৌমারী উপজেলার পাখিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) শামিম হাসান সর্দার জানান, পাওনা টাকা নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে জেলার পাখিউড়া বাজারে ওয়াজেদুলের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় হাবিব। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৭ জন আহত হয়। আহতদের রৌমারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করে।

আহতরা হলো, আখাউড়া গ্রামের জিয়াউর রহমান (২৬), শওকত আলী (৩১), সহিবুর রহমান (৪১), ওয়াজেদ আলী (৩৯), মিজানুর রহমান (৩৭)। তাদেরকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত হাবিবুরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।

এ ঘটনায় নিহতের ছোট ভাই এন্তাজ আলী রৌমারী থানায় একটি মামলা করেছে।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ