রাজধানীর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনে থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল এলাকার ১৭ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সারওয়ার, ফেরদৌস ও কুদ্দুস।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, নির্মাণাধীন ভবনটির ১০ম তলায় কাজ করার সময় শ্রমিক সারওয়ার, ফেরদৌস, কুদ্দুস ও শাহজাহান অস্থায়ী লিফট ছিঁড়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর মারা যায় অপর একজন।

তিনি আরও জানান, আহত শ্রমিক শাহজাহানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এ এস