নেত্রকোনার মদন পৌর শহরের পশ্চিম জাহাঙ্গীরপুর এলাকায় ডোবার পানিতে ডুবে রিফাত (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। রিফাত ওই এলাকার বিল্লাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মফিজুল ইসলাম জানান, ভোর থেকে রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির পর সকাল ৭টায় স্থানীয় লোকজন বাড়ির পেছনের একটি ডোবা থেকে রিফাতের মৃতদেহ উদ্ধার করে।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর