আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্ত হয়েছেন।

আজ (২৫ অক্টোবর) রোববার মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মাননীয় মন্ত্রী গতকাল (শনিবার) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, আজ সকালে রিপোর্ট পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ রিপোর্ট নেগেটিভ এসেছে।” তিনি আরও বলেন, “মন্ত্রী মহোদয় এখনো বিএসএমএমইউ-তে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আছেন। আজকে হয়তো তিনি বাসায় ফিরতে পারবেন।”

গত ১৬ অক্টোবর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। ওই দিনই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাকে বিএসএমএমইউ’তে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তি থাকলেও মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো ছিল।

এমবি