যশোরে ডাকাতদের দুই গ্রুপের কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কে এম আজমল হুদা জানান, সোমবার রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় দুই দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় একজনের (৬০) লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি দেশি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড গুলি, ৫টি রাম দা, একটি চাইনিজ কুড়াল, ১০টি স্যান্ডেল-জুতা ও দড়ি উদ্ধার করা হয়েছে।