পাবনার বেড়া উপজেলায় অবস্থিত বেঙ্গল জুট মিলে আগুন লেগেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বেড়া স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, বেড়া উপজেলার অধিরনগর এলাকায় অবস্থিত বেঙ্গল জুটমিলে আগুন লেগার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইআর