গাজীপুর মহানগরের আমবাগ এলাকায় তিনটি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কোণাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর সূত্রপাত সম্পর্কেও কিছু জানা যায়নি।
তিনি আরও বলেন, পাশাপাশি থাকায় তিনটি গুদাম পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
কেএইচ





