নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর সওদাগরপাড়ায় জুলমাত খা (১৩) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরো একজন আহত হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নারী ঘটিত বিষয়ের জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশী রনি, সাহিদুল, ওবায়দুলসহ কয়েকজন গোপীনাথপুর সওদাগরপাড়ায় ইকলাছ খাঁর ছেলে জুলমাত ও জুঙ্গুকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা প্রথমে তাদেরকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাত সাড়ে ১০টার দিকে জুলমাতের মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, সম্প্রতি সওদাগরপাড়ার মকবুল হোসেন ও ইকলাছ খার পরিবারের মধ্যে নারীকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে জুলমাত ও জুঙ্গুর ওপর হামলা চালানো হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সওদাগরপাড়ার শিমুল মৃধা (২৭) ও ওবায়দুলকে (২৫) আটক করা হয়েছে।


এআই