বৃহস্পতিবার (২৯ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থা/এনজিওর মোবাইল নম্বরসমূহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের কার্যক্রম গ্রহণ করেছে সশস্ত্র বাহিনী বিভাগ।

সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট ৬,৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিক্যাল টিম বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় (২৯ আগস্ট ২০২৪) সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০৩ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪৩,৫৫৭ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১,৩৩০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ৭৯১০ টিন শিশু খাদ্য ও ১২,২৪০ লিটার পানি বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।

এনএইচ