বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী সেনা প্রশিক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১) ও সৈনিক অপারেটর সিদ্দিক (নং-১০০৮০৯৬)। আহত হয়েছেন ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) এবং সৈনিক জোবায়ের, যিনি চালকের দায়িত্বে ছিলেন।
আহতদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুই সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।
ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত ও অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এস