বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থার অবসানের জন্য উপাচার্যের অপসারণ চাইলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহম্মদ এরশাদ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের অনশন দেখতে ক্যাম্পাসে যান জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ। তিনি অনশনকারীদের খোঁজ-খবর নেন। এসময় অনশনকারীরা আবেগ প্রবল হয়ে উঠেন।

এসময় তিনি বলেন- যে ভিসি সন্ত্রাসী দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পেটায়, ৯০ হাজার ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা স্থগিত করে, বেশি সময় ঢাকায় অবস্থান করেন, এমন ভিসি অপসারণের মাধ্যমে সকল সমাধান করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ভিসিকে বিশ্ববিদ্যালয়ের ৯৫ ভাগ মানুষ চায় না তার থাকার কোন অধিকার নেই  তিনি তথনই ফোনে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন এ বিষয়টি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে অবহিত করা জন্য।

তিনি বলেন আজ শনিবার ওই বিষয়ে তিনি ফোনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে অবহিত করবেন।

তিনি কাল রোববার তাদের সঙ্গে সাক্ষাতেও কথা বলবেন বলে আশ্বাস দেন।

এসএসএইচ