ভোলার মনপুরার মেঘনায় বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি বেহুন্দি জাল জব্দ করেছে কোষ্টগার্ড ।

শনিবার(১২জানুয়ারী) এই অভিযান চালিছেন বলে জানা যায়। পরে জব্দকৃত সকল জাল হাজিরহাট ইউনিয়নের সোনারচর সংলগ্ন নদীর পাড়ে বিকাল সাড়ে ৩টায় আগুন দিয়ে ফুড়িয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, মনপুরা কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ রবিউল ইসলাম এর নের্তৃত্বে মেঘনায় অভিযান চালিয়ে রিজির খাল, সুর্যমুখী ও তালতলা সংলগ্ন মেঘনা থেকে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি বেহুন্দি জাল জব্দ করে। পরে জব্দকৃত জালগুলো সোনারচর নদীর পাড়ে এনে জনসম্মুক্ষে ফুড়িয়ে দেওয়া হয়েছে। এই সময় মৎস্যজীবী সমিতির সভাপতি নাসির মহাজনসহ এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মনপুরা কন্টিজেন্ট কমান্ডার মোঃ রবিউল ইসলাম বলেন, মেঘনায় অভিযান অব্যাহত রয়েছে। আমাদের অভিযান প্রতিদিন রুটিন মাফিক চলছে।

শাহীন/জেড