দিনাজপুরের বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসুচি হিসাবে স্থানীয় গণমাধ্যম ব্যাক্তিত্বদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা নূর নবী।

শনিবার (১ আগষ্ট) উপজেলা মৎস্য দপ্তরে নূর নবীর সভাপতিত্বে স্বাদু পানির মাছ উৎপাদন, মাছে ফরমালিনের ব্যবহার রোধ, জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং উপজেলার উন্মুক্ত জলাশয়ে মাছ চাষের নতুন প্রকল্প নিয়ে মতামত পেশ করেন সাংবাদিক নজরুল ইসলাম, আঃ কুদ্দুস, আজহার ইমাম, আঃ রাজ্জাক, আজিজুল ইসলাম ও আঃ লতিফ।

এমকে