ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে একসঙ্গে তিনটি ট্রাক দুর্ঘটনায় পতিত হয়। আজ (বুধবার) সকালে পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে।

এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সকালে সেতু পার হওয়ার সময় ঘন কুয়াশার কারণে ১৬ থেকে ১৮ নম্বর পিলারের কাছে একসঙ্গে তিনটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোনো হতাহত না হলেও উভয় পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনায় পতিত ট্রাকগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের বিবিএ’র নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেছেন, দুর্ঘটনার পর উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে পাঠিয়ে ট্রাকগুলো সরিয়ে নেয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকগুলো সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ওএফ