পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ থাকা ফেরি চলাচল সাড়ে তিনঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘাটে অপেক্ষমান যানবাহত নিয়ে ফেরি পারাপার শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে ভোর ৬টার পর থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় অতিরিক্ত ঘন কুয়াশার ফলে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছিল রো রো (বড়) ফেরি গোলাম মাওলা এবং কপোতি নামের ছোট একটি ফেরি।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে যাওয়ায় আবারো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। উভয় পাড়ে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এমএইচ