রাজধানীর ডেমরায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৩৫০ ভরি স্বর্ণ লুট করা হয়েছে।

ডেমরার সারুলিয়া এলাকার মনি মিয়া মার্কেটের কেয়া জুয়েলার্সে শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

এমএম