রংপুরের পীরগাছায় চাঞ্চল্যকর শিশু রেজওয়ানুলকে শ্বাসরোধ ও গলা টিপে হত্যার দায়ে সৎ চাচা আসাদুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২।

বুধবার দুপুরে বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন।

আদালত সূত্র জানায়, পীরগাছার গংগা নারায়ন এলাকার মৃত আনোয়ার হোসেনের ৬ বছরের শিশুপুত্র রেজওয়ান ২০০৪ সালের ১৫ এপ্রিল সৎ চাচা আসাদুল অপহরণ করে নিয়ে গালা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।

১৬ এপ্রিল তার লাশ পাশের সুখানপুকুর এলাকার বালুর নিচ থেকে উদ্ধার হয়। এঘটনায় মা রিনা বেগম মামলা করেন। তদন্তশেষে জেলা গোয়েন্দা শাখার এসআই আমিনুল ইসলাম ২০০৮ সালের ১৮ জানুয়ারি ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক আজ আসাদুলকে ফাঁসি এবং অপর ২ আসামি নিকটাত্মীয় নাজমা খাতুন ও দাদি নছিরন খরকিকে বে-কসুর খালাসের রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী আব্দুল মালেজ জানান, এটি যুগান্তকারী রায়।

এমআর