বান্দরবান জেলার লামার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে অসারুং ত্রিপুরা (৫২) নামে এক রাবার বাগানের নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম এ খবর নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ১০/১১টি বন্য হাতির দল সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঢেঁকিছড়ার আগা এলাকায় একটি রাবার বাগানে হামলা চালায়। বাগানের শ্রমিক থাকার ৩টি বসতঘর ভাঙচুর করে। এ সময় ঘরের চাপায় পড়ে মারা যান এই নারী শ্রমিক। পরে বন্য হাতির দল লাশটিকে আঁচড়িয়ে ক্ষতবিক্ষত করে।
এমই





