দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার অন্যতম ঐতিহ্যবাহী কাওমী শিক্ষা প্রতিষ্ঠান মনপুরার উত্তর চর ফয়েজ উদ্দিন বহুমুখি ইসলামী মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

আজ সকালে অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আমির হোসেন হাওলাদারের সভাপতিত্তে মুহতামীম মাওলানা মোঃ নেছার উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মনপুরা থানার (ও সি) হানিফ সিকদার, হাজিার হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মনপুরা প্রেস ক্লাব সভাপতি আলমগীর হোসেন, মনপুরা উপজেলার তবলীগ জামায়েতের আমীর সুফি মোঃ আব্দুল গনী, মনপুরা উপজেলার কর্মরত এন জি ও গ্রমীন ব্যাংক, আশা, দ্বীপ উন্নয়ন সোসাইটি ( ডাস )এর ব্রাঞ্চ প্রধানগন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ ছালাউদ্দিন, মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র-ছাত্রি, সকল অভিবাবক, এলাকাবাসীসহ অন্যান্ন ব্যাক্তিগন ।

সভাপতি তার বক্তব্যে বলেন, মাদ্রাসাটি ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত নানান প্রতিকুল অবস্থার মধ্যেও প্রতিবছর প্রয় ৫০০ জন ছাত্র-ছাত্রী লেখা পড়া করেন । বর্তমানে প্রতিষ্ঠানটিতে নূরানী, কিতাব ও হেফজ বিভাগ চালু রয়েছে।

কোন এতিমখানা না থাকলেও ৩৫ জন এতিম ছাত্র-ছাত্রীর পড়ালেখা করেন । এই বছরের মনপুরা উপজলার মধ্যে হাফেজদের কোরআন প্রতিযোগীতায় ৯ টির মধ্যে ৭ টি পুরস্কার প্রাপ্ত হন ।

এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি বর্তমান সময় উপযোগী ইংরেজী, বাংলা ও অংক শিক্ষার জন্য মনপুরা ডিগ্রী কলেজের একজন শিক্ষক তার কর্মস্থলের অবসর সময়ে শিক্ষা দিয়ে থাকেন ।

বর্তমানে ছাত্র-ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির কাজ চলতেছে । কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে বর্ষার মধ্যে দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না ।

দেশের বৃত্তবান ব্যক্তিরা একটু সহযোগীতার হাত বাড়িয়ে দিলে কোমলমতি শিশুদের ইসলামী আধুনিক শিক্ষায় শিক্ষিত করা সম্বভ হবে ।

আনুষ্ঠান শেষে মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদেরকে মুহতামীম মাওলানা মোঃ নেছার উদ্দিন ছবক দেন । দোয়া মুনাজাত পরিচালনা করেন সুফি মোঃ আব্দুল গনী ।

এসএইচ