ইউনিয়ন পরিষদে শেষ ধাপের নির্বাচনেও কেন্দ্র দখলের মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচবি রুহুল কবির রিজভী। শনিবার ভোট শুরু পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেছেন, ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারছে না। ক্ষমতাসীনদের সন্ত্রাসীরা নৌকা প্রতীকের ব্যালট পেপারে সিল মারছে।
তিনি বলেন, নির্বাচনের পরিণতি জেনেও আমরা অংশগ্রহণ করেছি। কেননা, এর মধ্য দিয়ে সরকারের বর্বরতা ও হিংস্রতার দিকগুলো মানুষের কাছে আরো ভয়াবহভাবে ফুটে উঠেছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে তাদের স্বরূপ প্রকাশ করতে সক্ষম হয়েছি বলে আমরা মনে করি।
রিজভী বলেন, ছয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচনী এলাকাগুলোকে এক উন্মুক্ত বধ্যভূমি ছাড়া অন্য কিছু হিসেবে বিবেচনা করা যায় না।
সংবাদ সম্মেলনে ভিন্ন এলাকার ইউনিয়ন পরিষদের নির্বাচনের চিত্র তুলে ধরা হয়।
এআই





