এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২৫ জনের মধ্যে ২৪ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি নিহত একজন শ্রীলঙ্কান নাগরিক বলে তাকে এখনো হস্তান্তর করা সম্ভব হয় নি।

আজ শুক্রবার সকালে বনানীর ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।

সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল রাত থেকে এখন পর্যন্ত আর কেউ নিখোঁজের কোনো তথ্য দেননি বা সন্ধান নিতে আসেনি বলেও জানান পুলিশের এই উপকমিশনার।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াও সকালে বলেছেন, ‘রাতের মধ্যে ২৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি একটি লাশ মর্গে আছে।’

জেড