চুয়াডাঙ্গা সদর ও জীবননগরে পৃথক এলাকা থেকে ১০৩ বোতল ভারতীয় মদ ও ১১ বোতল ফেনসিডিলসহ ৩ জন নারীকে আটক করেছে পুলিশ ও বিজিবি।
সোমবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
পুলিশ ও বিজিবি জানায়, সোমবার দিবাগত রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই আমির আব্বাস সঙ্গীয়ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আজিবারের স্ত্রী শাহানারা খাতুন (৪০), লাল মোহাম্মদের স্ত্রী হামিদা খাতুন (৫৫) ও একরামুলের স্ত্রী পারভীনা (৩৫)কে ১১ বোতল ফেনসিডিলসহ আটক করে।
এরপর রাত ১২টার দিকে গোয়েশপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার রবিউল ইসলামের নির্দেশে হাবিলদার আব্দুর রহমান ও রফিক সঙ্গীয়ও ফোর্সসহ হরিহরনগর ও নতুনপাড়া সীমান্ত থেকে ১০৩ বোতল ভারতীয় উন্নতমানের মদ জব্দ করে।
এমই





