লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিক্সার ধাক্কায় মেহেনাজ পারভীন নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার চাপারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মেহেনাজ পারভীন ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়ার মফিজুল ইসলামের মেয়ে।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, রাতে মায়ের সঙ্গে বাড়ি থেকে চাপারহাট আসে মেহেনাজ। এ সময় একটি অটোরিক্সার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জেড





