বগুড়া শহরের কলোনীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক হোমিও চিকিৎসক আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে শহরের কলোনিতে এ ঘটনা ঘটে।

আহত চিকিৎসক আব্দুন মোমিন রতনকে (৩৫) বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, চিকিৎসক আব্দুন মোমিন রতন কলোনি এলাকায় তার নিজস্ব চেম্বারে বসে ছিলেন। এ সময় ছোট লিটন নামের এক চিহ্নিত সন্ত্রাসী দলবল নিয়ে এসে তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা রতনের শরীরের নিচের অংশে এলাপাথারি ছুরকাঘাত করে চলে যায়।

মালতিগর ফাঁড়ির ইনচার্জ (এসআই) সানোয়ার হোসন জানান, সন্ত্রাসী ছোট লিটনকে ধরতে অভিযান চলছে।

এবি