রাজধানীর শাহজাহানপুরের আমতলায় মো. কাওছার (৩০) নামে এক যুবক পুলিশের গুলিতে আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, সকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালাচ্ছিলেন কাওছার। এ সময় পুলিশের গুলি করে। এতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

জেএ