কুমিল্লার লাকসামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিন শিশুসহ ৫জন নিহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশফাকুর রহমান জানান, নোয়াখালী থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেট কার লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক পুরুষ ও এক নারী এবং হাসপাতালে তিন শিশু মারা যায়।


এমএনজে