হত্যা, অস্ত্র, চাঁদাবাজীসহ ১২টি মামলা আসামি ফেনীর বাবুল মিয়া (৪৮) ওরফে প্রকাশ দাদা ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের একাডেমী এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, সোমবার রাত ১০টার দিকে শহরের একাডেমি এলাকায় অভিযান চালায়। এ সময় মজু মিয়ার ছেলে ও ফেনী শহরের শীর্ষ সন্ত্রাসী বাবুল মিয়া প্রকাশ ‘দাদা ভাই’ কে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজীসহ ১২টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলেও জানান ওসি।

এআর