রংপুরে নাশকতার অভিযোগে বিভিন্ন মামলায় ৩০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (০২ জুন) দিনগত রাত থেকে শুক্রবার (০৩ জুন) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে নাশকতা, চুরি ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
এমআর





